অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?

ক) গোয়ালে গরু আছে
খ) বুলবুলিতে ধান খেয়েছে
গ) সৎপাত্রে কন্যা দান কর
ঘ) পরাজয়ে ডরে না বীর
বিস্তারিত ব্যাখ্যা:

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ গোয়ালে গরু আছে।

ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন -

আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।

কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।

Related Questions

ক) সারারাত বৃষ্টি ছিল
খ) সূর্যে লাগিয়া এ ঘর বাঁধিনু
গ) বাড়ি থেকে নদী দেখা যায়
ঘ) ভোরে সূর্য ওঠে
Note :

ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায় /কখন/কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ,তাই অধিকরণ কারক । যেমন -সারারাত বৃষ্টি ছিল ।এখানে যদি প্রশ্ন করা হয় ,কখন বৃষ্টি ছিল?তাহলে উত্তর পাই - সারারাত ।সুতরাং ,'সারারাত' অধিকরণ কারক এবং এর সাথে শূন্য বিভক্তি (সারারাত+০) যুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকে শূন্য বিভক্তি ।

ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
Note : অধিকরণ কারক প্রধানত তিন প্রকার। যথা: কালাধিকরণ আধারাধিকরণ এবং ভাবাধিকরণ।
ক) জাত
খ) রক্ষিত
গ) বিচ্যুত
ঘ) গৃহীত
Note : জমি থেকে ফসল জন্মায় বা উৎপন্ন হয় তাই এটি ‘জাত’ অর্থে অপাদান কারক।
ক) আধারবাচক
খ) অবস্থাবাচক
গ) দূরত্ববাচক
ঘ) তারতম্যবাচক
Note : দুইয়ের মধ্যে তুলনা বোঝালে তাকে তারতম্যবাচক অপাদান বলা হয়। এখানে রাম ও শ্যামের বয়সের তুলনা করা হয়েছে।
ক) জাত
খ) আরম্ভ
গ) গৃহীত
ঘ) রক্ষিত
Note :

অপাদান কারকে কোনো উৎস থেকে কোনো কিছু আহরণ বা গ্রহণ করা বোঝালে তা 'গৃহীত' অর্থে অপাদান হয়। সুতরাং ‘দুধ থেকে দই হয়’ হলো গৃহীত অর্থে অপাদান কারক।

ক) আমা হতে একাজ হবে না সাধন
খ) ভালো ছাত্র হতে ভালো ফল আশা করা যায়
গ) দুধ হতে ঘি হয়
ঘ) বাড়ি হতে নদী দেখা যায়
Note : ‘দুধ হতে ঘি হয়’ এখানে ‘হতে’ অনুসর্গটি পঞ্চমী বিভক্তির চিহ্ন এবং এটি রূপান্তর বা উৎপাদন অর্থে অপাদান কারক।

জব সলুশন

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (16-10-2026)

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-উপ-সহকারী প্রকৌশলী 15-10-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়- ব্যক্তিগত কর্মকর্তা 14-10-2026

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (স্থগিত) 10-10-2026

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর-জুনিয়র শিক্ষক 03-10-2026

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর- যাচ মোহরার 02-10-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন