কোনটি শুদ্ধ বাক্য?
ক) তার সৌজন্যাতায় আমি সুযোগটি পেয়েছি
খ) তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি
গ) তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
ঘ) তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
বিস্তারিত ব্যাখ্যা:
সৌজন্যতায় শব্দের শুদ্বরূপ সৌজন্য । "তাহার " সাধুভাষার শব্দ যার চলিত রূপ হল "তার" । অর্থাৎ শুদ্ধ বাক্য হল - " তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি । "
Related Questions
ক) সৌজন্যতা
খ) সৌজন্যয়া
গ) সৌজন
ঘ) সৌজন্য
Note :
সুজন+য = সৌজন্য। এর সাথে আবার 'তা' যুক্ত করা ভুল। তাই সৌজন্য সঠিক।
ক) আলস্যতা
খ) আলস
গ) আলস্য
ঘ) আলসতা
Note : আলস্য শব্দটি নিজেই বিশেষ্য। এর সাথে আবার 'তা' প্রত্যয় যোগ করলে বাহুল্য দোষ হয় (আলস্যতা ভুল)।
ক) নৈর্ঋত
খ) নৈবিত
গ) নৈরিত
ঘ) নেহ্রত
Note :
দক্ষিণ-পশ্চিম দিক নির্দেশক তৎসম শব্দটির শুদ্ধ ও প্রমিত বানান হলো 'নৈর্ঋত' (নৈ + র্ + ঋ + ত)।
ক) নভোচারী
খ) নভশ্চরী
গ) নভোশ্চারী
ঘ) নভচারী
Note :
শুদ্ধ বানান নভোচারী; যার অর্থ আকাশে বিচরণকারী ।
ক) চলাকালীন সময়ে
খ) চলাকালের সময়ে
গ) চলাকালে
ঘ) চলাকালিন সময়ে
Note : চলাকালীন এর সাথে 'সময়ে' যোগ করলে বাহুল্য দোষ হয় কারণ 'কালীন' মানেই সময়। তাই শুধু 'চলাকালে' বা 'চলাকালীন' শুদ্ধ।
ক) হাতি/হাতী
খ) নারি/নারী
গ) জাতি/জাতী
ঘ) দাদি/দাদী
Note :
বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে - নারি, নারী বানানগুলো শুদ্ধ।
এখানে, 'নারি' অর্থ- পারি না এবং 'নারী' অর্থ- স্ত্রীলোক।
অন্যদিকে,
- হাতি, জাতি ও দাদি বানানগুলো শুদ্ধ হলেও হাতী, জাতী ও দাদী বানানগুলো অশুদ্ধ।
জব সলুশন