যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে---

ক) নিত্য সমাস
খ) প্রাদি সমাস
গ) দ্বন্দ্ব সমাস
ঘ) অলুক সমাস
বিস্তারিত ব্যাখ্যা:

যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে 'অলুক সমাস' বলে।

অলুক সমাসে কখনো পূর্বপদে বিভক্তি লোপ পায় না। অলুক সমাস কোনো স্বতন্ত্র সমাস নয়, যেকোনো শ্রেণীর সমাস অলুক হতে পারে। যেমন - যুদ্ধের স্থির থাকে যে = যুধিষ্ঠির।

Related Questions

ক) ব্যাসবাক্য
খ) সমস্ত পদ
গ) সমস্যমান পদ
ঘ) সমাসবাক্য
Note :

যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম সমস্যমান পদ।

সমাস এর পরিভাষা পাঁচটি। সমস্যমান পদ, ব্যাসবাক্য, সমস্তপদ, পূর্বপদ, পরপদ। সমাস যুক্তপ্রদেশ প্রথম অংশকে পূর্বপদ বলে। সমাস যুক্ত পদের পরবর্তী অংশকে পরপদ বলে। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ কে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে বলা হয় ব্যাসবাক্য।

ক) দুশ্চ + চিত্র
খ) দুঃ + চরিত্র
গ) দু + চরিত্র
ঘ) দুঃ + চরিত
Note :

বিসর্গের পরে চ /ছ থাকলে বিসর্গের স্থানে “শ” আর ট/থ থাকলে স হয়, যেমন - দুঃ + চরিত্র = দুশ্চরিত্র।

ক) নৌ + ইক
খ) ন + ইক
গ) নব + ইকা
ঘ) নবৌ + ইক
Note :

”নাবিক” শব্দের সন্ধি বিচ্ছেদ নৌ + ইক।

এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন - নৌ + ইট = নাবিক, বৌ + অক = ভাবুক, গৈ + অক = গায়ক ইত্যাদি।

ক) গৃহিনী
খ) গৃহিণী
গ) গৃহীনী
ঘ) গৃহিণি
Note :

গৃহিণী - [বিশেষ্য পদ] গৃহকর্ত্রী, গিন্নী, পত্নী, ভার্যা। [গৃহ + ইন্‌ + ঈ]। ,

ক) আভ্যন্তরীন
খ) অভ্যন্তরিণ
গ) অভ্যন্তরীণ
ঘ) আভ্যন্তরিণ
Note :

শুদ্ধ বানান অভ্যন্তরীণ ।

অভ্যন্তর, অভ্যন্তরীণ, আভ্যন্তর, আভ্যন্তরিক শুদ্ধ বানান । সুতরাং এখানে 'অভ্যন্তরীণ' সঠিক উত্তর ।

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) দ্বিজেন্দ্রলাল রায়
ঘ) ইব্রাহীম খাঁ
Note :

“রক্তকরবী” রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং - এর শৈলবাসে রচিত। তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী। ১৩৩১ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী। মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।

জব সলুশন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক 14-11-2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন- বেঞ্চ সহকারী 14.11.2026

প্রতিরক্ষা মন্ত্রণালয়- সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) 13-11-2026

সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান- সিনিয়র অফিসার 13-11-2026

সিকিউরিটি প্রিন্টিং প্রেস-অফিসার জেনারেল 13-11-2026

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-উপ সহকারী প্রকৌশলী 11-11-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন