রক্তে কোলেস্টেরোল-এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে খাসির মাংস খাওয়া উচিত নয়। খাসির মাংসে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা শরীরে ক্ষতিকর 'এলডিএল' (LDL) কোলেস্টেরল বাড়িয়ে দেয়। এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
Related Questions
ফণিমনসা’ (বা ফণী-মনসা) কাব্যের রচয়িতা হলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
'ভানুসিংহ' হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। কৈশোর ও প্রথম যৌবনে তিনি এই ছদ্মনামে বৈষ্ণব পদাবলীর অনুকরণে ব্রজবুলি ভাষায় কিছু বিখ্যাত কবিতা রচনা করেছিলেন,
* এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং।
* এর দৈর্ঘ্য ৬৩৮০ কিলোমিটার।
* এটি চীনের তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি হয়ে পূর্ব চীন সাগরে পতিত হয়েছে।
* ইউফ্রেটিস নদী পশ্চিম এশিয়ার দীর্ঘতম নদী যা ফোরাত নদী নামে পরিচিত।
* মেকং দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আন্তঃসীমান্ত নদী।
* ইয়েলো (হলুদ) নদী চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী।
‘শালবন বিহার’ ময়নামতির প্রত্নতাত্ত্বিক খনন স্থানগুলোর মধ্যে সবেচয়ে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে বর্তমান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর লাগোয়া লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় এর অবস্থান।
চকবাজার শাহী মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকা এলাকার চকবাজারে অবস্থিত একটি মোগল আমলের মসজিদ। মোগল সুবেদার শায়েস্তা খান এটিকে ১৬৭৬ খ্রিষ্টাব্দে নির্মাণ করেন। এই মসজিদটিই সম্ভবত বাংলায় উঁচু প্লাটফর্মের উপর নির্মিত প্রাচীনতম ইমারত-স্থাপনা।
সঠিক উত্তর হলো সুবর্ণগ্রাম।
অর্থাৎ পূর্ণ বাক্যটি হলো: সোনারগাঁও-এর পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম।
জব সলুশন