What is the correct indirect form of: He said, ‘‘You had better see a doctor’’.
He said, “You had better see a doctor” বাক্যটি দ্বারা উপদেশ বুঝিয়েছে।
Reported Speech টি Imperative Sentence. Imperative Sentence কে Indirect Narration করার নিয়ম নিম্নরূপ:
Reporting Verbটি অনুরোধ বুঝালে request, আদেশ বুঝালে order/command, উপদেশ বুঝালে advise, অন্যথায় tell দ্বারা পরিবর্তিত হয়। object (যদি থাকে) + Inverted Comma উঠে গিয়ে to বসে + Reported speech- এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
Related Questions
ঐতিহাসিক ছয় দফায় বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না ।পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন ।পরবর্তীতে ২৩ মার্চ ,১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে 'ছয় দফা ' ঘোষণা করেন । জাতির জনক একে ' পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি 'বলে অভিহিত করেন । ছয় দফার দাবিসমুহ হল -
১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ
২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা
৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন
৪. বৈদেশিক বাণিজ্য
৫. রাজস্ব ,কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা
৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠনে ক্ষমতা ।
- ৬৩৭ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় অরাজকতা, আত্মকলহ এবং বিদেশী আক্রমণ নেমে আসে।
- বাংলা বা বাঙ্গাল পুণ্ড্রবর্ধন, কর্ণসুবর্ণ, তাম্রলিপ্ত, সমতট ইত্যাদি অঞ্চলে ভাগ হয়ে যায়।
- ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বণিকরা ক্ষমতা দখলে নেমে পড়ে।
- এ অরাজকতাপূর্ণ সময় (৭ম-৮ম শতক) বাংলার ইতিহাসকে মাৎস্যন্যায় (বড় মাছ ছোট মাছ খেয়ে ফেলার রূপক অরাজকতা) বলা হয়ে থাকে।
হাবসি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন - সৈয়দ হোসেন। সুলতান হয়ে তিনি ''আলাউদ্দিন হুসেন শাহ'' উপাধি গ্রহণ করেন। - এভাবেই বাংলায় ''হুসেন শাহী বংশ'' নামে এক নতুন বংশের শাসনপর্ব শুরু হয়। রাজধানী ছিল - গৌড়। বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে হুসেন শাহী আমল (১৪৯৩ - ১৫৩৮) ছিল সবচেয়ে গৌরবময়। আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এ সময় বাংলার রাজধানী ছিল গৌড়। আলাউদ্দীন হোসেন শাহ তাঁর রাজধানী গৌড় হতে একডালাতে স্থানান্তর করেন। তাঁর শাসনকালে বঙ্গে জ্ঞান–বিজ্ঞান ও শিল্পকলার অভাবিত উন্নতি সাধিত হয়েছিল। এজন্য তার শাসনকালকে বঙ্গের মুসলমান শাসনের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সবচেয়ে নওয়াব স্যার সলিমুল্লাহ অগ্রণী ও প্রধান ভূমিকা পালন করেন । ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর পূর্ববঙ্গের মুসলমানদের শিক্ষাক্ষেত্রের ক্ষতি পুষিয়ে নিতে তিনি ও অন্যান্য মুসলিম নেতারা ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোরালো দাবি জানান। তাঁর নিজস্ব জমি থেকে প্রায় ৬০০ একর জমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রদান করেছিলেন ।
- ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দীন।
- ১৯৫২ সালের ২৬ জানুয়ারি তিনি ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন, “উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।
- পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আততায়ীর হাতে নিহত হলে প্রধানমন্ত্রী হন খাজা নাজিম উদ্দীন।
- পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।
- তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন 'নূরুল আমিন'।
- আলুটিলা গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা।
- স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা।
- গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট ।
জব সলুশন