আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?

ক) সাভানা
খ) তুন্দ্রা
গ) প্রেইরি
ঘ) সাহেল
বিস্তারিত ব্যাখ্যা:

সাহেল বা সহিল পশ্চিম আফ্রিকার একটি অঞ্চল, যা উত্তরের মরুময় সাহারা এবং দক্ষিণের আর্দ্র ক্রান্ত্রীয় অঞ্চলের মধ্যবর্তী একটি পরিবর্তনশীল অঞ্চল হিসেবে পরিচিত। অন্যদিকে উত্তর আমেরিকার মধ্য অক্ষাংশের অঞ্চল জুড়ে বিস্তৃত তৃণভূমিকে প্রেইরি বলে। আর সুমেরু ও কুমেরু বৃত্তের মধ্যবর্তী অঞ্চল যা প্রায় সারা বছর বরফাচ্ছন্ন থাকে তাকে তুন্দ্রা অঞ্চল বলে।

Related Questions

ক) চাঁদপুর
খ) পিরোজপুর
গ) মাদারীপুর
ঘ) গাজীপুর
Note :

গাজীপুর জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি (বিশেষ করে মধুপুর গড়ের অংশ) রয়েছে। বাংলাদেশের প্লাইস্টোসিন কালের চত্বরভূমিগুলো মূলত বরেন্দ্র ভূমি, মধুপুর গড় এবং লালমাই পাহাড় হিসেবে পরিচিত। 

ক) ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
খ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
গ) উপক্রান্তীয় জলবায়ু
ঘ) আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
Note :

বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজমান । কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব এ দেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু, 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' নামে পরিচিত। উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।

ক) বন্যা নিয়ন্ত্রণ
খ) পানি নিষ্কাশন
গ) পানি সেচ
ঘ) উপরের তিনটি (ক, খ ও গ)
Note :

বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত এফসিডি আই প্রকল্পের পূর্ণরূপ হলো- 'বন্যা নিয়ন্ত্রণ, নিস্কাশন ও সেচ প্রকল্প (Flood Control, Drainage and Irrigation Projects)' । প্রধানত বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচ সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যেই এ প্রকল্প গ্রহণ করা হয় ।

ক) টারশিয়ারী যুগে
খ) প্লািইস্টোসিন যুগে
গ) কোয়াটারনারী যুগে
ঘ) সাম্প্রতিক কালে
Note :

ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন বা প্রাচীন ভূমিরূপ হলো দক্ষিণ-পূর্ব এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি ভূমি । টারশিয়ারী যুগে হিমালয় পর্বত উথিত হওয়ার সময় এ পাহাড়সমূহ সৃষ্টি হয়েছিল । রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্রগ্রাম জেলার পূর্বাংশ ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার পাহাড়ি ভূমি টারশিয়ারী যুগের ভূমিরূপের অন্তর্ভুক্ত ।

ক) মন্ট্রিল প্রটোকল
খ) ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
গ) IPCC চুক্তি
ঘ) কোনোটিই নয়
Note :

ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষন বিষয়ক আন্তর্জাতিক চুক্তি হল ১৯৮৭ সালের মন্ট্রিল প্রটোকল। এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোনস্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। প্রটোকলটি ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর মন্ট্রিল, কানাডায় স্বাক্ষরিত হয়েছিল এবং ১৯৮৯ সালে কার্যকর হয়েছিল। প্রটোকলটি বর্তমানে ১৯৭টি দেশ দ্বারা অনুমোদিত হয়েছে।

-মন্ট্রিল প্রটোকল হল ওজোন স্তর রক্ষার ক্ষেত্রে সবচেয়ে সফল আন্তর্জাতিক চুক্তি। প্রটোকলের ফলে ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের ব্যবহার ৯৯% কমে গেছে। প্রটোকলের ফলে ওজোন স্তর ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে।

-মন্ট্রিল প্রটোকল ওজোন স্তর রক্ষার ক্ষেত্রে একটি অসামান্য সাফল্য। প্রটোকলটি বিশ্বের দেশগুলিকে একত্রিত করে এবং ওজোন স্তর রক্ষার জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি করে। প্রটোকলটি ওজোন স্তরকে ধ্বংস থেকে রক্ষা করেছে এবং ভবিষ্যতে ওজোন স্তরকে রক্ষা করবে।

ক) থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে
খ) ম্যাগনা কার্টা থেকে
গ) গ্রিক, খ্রিস্টাটন ও মধ্যযগীয় ধর্মতত্ত্ব থেকে
ঘ) কনফুসিয়ানিজম থেকে
Note :

ব্রিটিশ দার্শনিক ও রাষ্ট্র চিন্তাবিদ টমাস হবস ও জন লক এবং ডাচ আইনজ্ঞ হুগো গ্রোসিয়াসের লেখা থেকে প্রাকৃতিক আইনের উদ্ভব হয় । ১২১৫ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক ঘোষিত জনগণের জন্য রাজনৈতিক ও ব্যাক্তি স্বাধীনতা সংক্রান্ত সনদ হলো ম্যাগনাকার্টা । গ্রিক, খ্রিষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব ছিল প্যাপাসি বা পোপতান্ত্রিক । খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের চীনা দার্শনিক কনফুসিয়াসের সৃষ্ট কুনফুসিয়াসবাদের মূল শিক্ষাই ছিল সুবিধাভোগী শ্রেণির আধিপত্য কায়েম করা এবং ঈশ্বরের ইচ্ছার জয়গান করা ।

জব সলুশন

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (স্থগিত) 10-10-2026

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর-জুনিয়র শিক্ষক 03-10-2026

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর- যাচ মোহরার 02-10-2026

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর-সিনিয়র স্টাফ নার্স 28-09-2026

পরমাণু শক্তি কমিশনের-মেডিকেল অফিসার (বিষয়ভিত্তিক ব্যতীত) 25-09-2026

বন অধিদপ্তর-ডেমনস্ট্রেটর (সিভিল ইঞ্জিনিয়ারিং) ২২-০৯-২০২৬

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন