লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
১৮৬১ সালে ভারতীয় পুলিশ আইন পাসের মাধ্যমে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন । ১৭৯৩ সালে ‘ চিরস্থায়ী বন্দোবস্ত' ব্যবস্থার প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস । দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক হিসেবে পরিচিত লর্ড ক্লাইভ । ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত ঘােষণা করার জন্য লর্ড বেন্টিঙ্ক নামটি সংস্কার আন্দোলনকারীদের প্রশংসিত ।
Related Questions
কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য বাইনারি (Binary) বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে শুধুমাত্র দুটি অঙ্ক—০ এবং ১ ব্যবহার করা হয়। কম্পিউটার তার মেমরি, হার্ড ড্রাইভ বা প্রসেসরে যাবতীয় তথ্য (টেক্সট, ছবি বা ভিডিও) এই ০ এবং ১-এর ক্রমানুসারেই জমা রাখে।
হিমায়িত কার্বন ডাই-অক্সাইডকে (Solid \(CO_{2}\)) সাধারণত শুষ্ক বরফ বলা হয়। এটি সাধারণ বরফের মতো গলে তরল হয় না, বরং তাপ পেলে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়। এর তাপমাত্রা অত্যন্ত কম থাকে, প্রায় \(-.{}^{\circ }\) সেলসিয়াস।
খাসিয়া (বা খাসি) বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠি।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- এদের গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চেপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা এবং খর্বকায়।
- খাসিয়ারা প্রায় পাঁচ শতাধিক বছর আগে আসাম থেকে বাংলাদেশে আসে।
- তারা আসামে এসেছিল সম্ভবত তিববত থেকে। এক কালে এ উপজাতিরা ছিল যাযাবর।
- তাদের সে স্বভাব সাম্প্রতিক কালেও লক্ষণীয়।
- তাদের প্রধান আবাসস্থল উত্তর-পূর্ব ভারত।
- তবে পার্বত্য খাসিয়াদের বাসভূমি পশ্চিমে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত।
- খাসিয়া-জৈন্তিয়া পাহাড় থেকে এরা নেমে এসেছিল চেরাপুঞ্জি ও শিলং খাসিয়া অঞ্চলে।
- পাহাড়-টিলা, ঝোপজঙ্গল এদের পছন্দনীয় পরিবেশ।
- কাঠ বা বাঁশের মঞ্চের উপর বারান্দাসহ এরা কুঁড়েঘর বানায়।
- বারান্দাই বৈঠক ঘর হিসেবে ব্যবহূত হয়।
- অধুনা বাঙালিদের মতো গৃহও নির্মাণ করে।
- বসত ঘরের সঙ্গেই রন্ধনশালা এবং সন্নিকটে থাকে পালিত শূকরের খোয়াড়।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে। অন্যান্য সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন, স্বীয় সীমানায় ও সাংস্কৃতিক বলয়ে গ্রামগুলি পুঞ্জীভূত।
- জীবিকার তাগিদে দলেবলে স্থান ত্যাগ করে এরা নতুন পুঞ্জি রচনা করে।
শীলভদ্র বিখ্যাত নালন্দা মহাবিহার-এর আচার্য বা অধ্যক্ষ ছিলেন। তিনি সপ্তম শতকের একজন প্রখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক।
বাংলাদেশে বর্তমানে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪,৫৯৯টি। এটি দেশের গ্রামীণ অঞ্চলের সর্বনিম্ন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় স্বায়ত্তশাসিত প্রশাসনিক প্রতিষ্ঠান।
কার্বন (Carbon) একটি মৌলিক অধাতু। এর পারমাণবিক সংখ্যা ৬ এবং রাসায়নিক প্রতীক \(C\)। কার্বনের বিভিন্ন রূপভেদ রয়েছে, যার মধ্যে হীরা এবং গ্রাফাইট অন্যতম
জব সলুশন