বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত?

ক) হালদা
খ) যমুনা
গ) সুরমা
ঘ) মেঘনা
বিস্তারিত ব্যাখ্যা:

হালদা নদী বাংলাদেশের পূর্বে পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। নদীটি পার্বত্য চট্টগ্রামের বাদনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়ে এটি ফটিকছড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবশ করেছে। এটি পৃথিবীর একমাত্র জোয়ার ভাটার নদী যেখানে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। 

Related Questions

ক) লোহা
খ) বাতাস
গ) পানি
ঘ) শূণ্যতায়
Note :

শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি এবং দৃঢ়ভাবে যুক্ত থাকে বলে শব্দ এক কণা থেকে অন্য কণায় দ্রুত পৌঁছাতে পারে। তরল বা বায়বীয় মাধ্যমে শব্দের গতি তুলনামূলক কম। লোহায় শব্দের বেগ প্রতি সেকেন্ডে প্রায় ৫,১২০ মিটার। তবে সাধারণ কঠিন মাধ্যমগুলোর মধ্যে কাঁচ বা ইস্পাতে শব্দের গতি লোহার চেয়েও কিছুটা বেশি। এছাড়াও অ্যালুমিনিয়ামের মতো কিছু হালকা ও দৃঢ় কঠিন পদার্থে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি (প্রায় প্রতি সেকেন্ডে ৬,৪২০ মিটার)

ক) পক
খ) জিব্রাল্টার
গ) হরমুজ
ঘ) বসফরাস
Note :

ভূ -মধ্যসাগর ও আটলান্টিক মহসাগরের উত্তর অংশকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালি । বসফরাস প্রনালি কৃষ্ণসাগরের সাথে মর্মর সাগরকে ,হরমুজ প্রণালি পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরকে আর পক প্রণালি বঙ্গোপসাগরকে ও পক উপসাগরকে যুক্ত করেছে ।

ক) ৫:৩:১
খ) ৩:১:০.৫
গ) ৪:২:১
ঘ) ১০:১২:১
Note :

* বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ১০ : ৬ বা ৫ : ৩ এবং মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ হবে দৈর্ঘের পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ৫ : ৩ : ১।
* ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পতাকা উত্তোলন করা হয়।
* সরকারিভাবে বর্তমান পতাকাটি প্রথম গৃহীত হয় ১৭ জানুয়ারি, ১৯৭২।
* এর নকশাকার পটুয়া কামরুল হাসান।

ক) বুধ
খ) শুক্র
গ) বৃহস্পতি
ঘ) মঙ্গল
Note :

পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। এটি প্রায় ৪.৩ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং অনেক সময় এটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে। তবে কক্ষপথের হিসাব অনুযায়ী, দীর্ঘমেয়াদী গড়ের দিক থেকে বুধ গ্রহটি অধিকাংশ সময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকে

ক) ১৮৩৯
খ) ১৮২৯
গ) ১৭২৯
ঘ) ১৮৩০
Note :

সতীদাহ প্রথা ছিল তৎকালীন হিন্দু সমাজে একটি ভয়াবহ কুসংস্কার যার ফলে বিধবাদের বেঁচে থাকার অধিকার ছিল না। স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীদের ও মৃত্যুবরণ করতে হতো। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রত্যক্ষ সহযোগিতায় লর্ড বেন্টিংক কর্তৃক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর আইন করে সতীদাহ প্রথা রহিত করার মাধ্যমে হিন্দু সমাজে বিধবাদের মৌলিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয়।

ক) তাজউদ্দীন আহমেদ
খ) এ এইচ এম কামারুজ্জামান
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
Note :

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

জব সলুশন

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর-জুনিয়র শিক্ষক 03-10-2026

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর- যাচ মোহরার 02-10-2026

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর-সিনিয়র স্টাফ নার্স 28-09-2026

পরমাণু শক্তি কমিশনের-মেডিকেল অফিসার (বিষয়ভিত্তিক ব্যতীত) 25-09-2026

বন অধিদপ্তর-ডেমনস্ট্রেটর (সিভিল ইঞ্জিনিয়ারিং) ২২-০৯-২০২৬

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর-অফিস সহায়ক 18-09-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন