√কাঁদ+অন- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত ?

ক) কৃৎ প্রত্যয়
খ) তদ্ধিত প্রত্যয়
গ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
ঘ) কোনোটিই নয়
বিস্তারিত ব্যাখ্যা:

যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা ক্রিয়ামূল এবং প্রাতিপদিক বা নাম শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।
তদ্ধিত প্রত্যয়ঃ নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে।
কৃৎ প্রত্যয়ঃ ক্রিয়ামূল বা ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ প্রত্যয় বলে।

ক্রিয়ামূল বা ধাতুঃ
বাংলা ভাষায় মৌলিক ধাতুগুলোকে ৩ ভাগে ভাগ করা যায়।
যথা –
বাংলা ধাতুঃ যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি, সেগুলোকে বাংলা ধাতু বলা হয়। যেমন – √কাঁদ, √জান্, √নাচ্ ইত্যাদি।
সংস্কৃত ধাতুঃ বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের সংস্কৃত ধাতু বলে। যেমন – কৃ,ধৃ,স্থা ইত্যাদি।
বিদেশী ধাতুঃ হিন্দি ও ক্বচিৎ আরবি-ফারসি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে,বিদেশী ধাতু বলে। যেমন – হের, মাগ ইত্যাদি।
√কাঁদ + অন ; এখানে √কাঁদ স্পষ্টত বাংলা ধাতুমূল হওয়ায় এটি বাংলা কৃৎ প্রত্যয় হবে।
অপশনে 'বাংলা কৃৎ প্রত্যয়' না থাকলে তখন শুধু 'কৃৎ প্রত্যয়' উত্তর হবে।

Related Questions

ক) সবিতা
খ) সলিল
গ) সাগর
ঘ) সৈকত
Note :

পানি শব্দের অর্থ: সলিল, জল, বারি, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।

ক) হরিণ
খ) হাতি
গ) ভুজঙ্গ
ঘ) অশ্ব
Note :

হাতি এর সমার্থক শব্দগুলো হলো -ঐরাবত, কুঞ্জর, হস্তী, পিল, কর, গজ, মাতঙ্গ, দ্বিপ।

ক) দুর্বল
খ) রুগ্ন
গ) নিস্তেজ
ঘ) সতেজ
Note :

তেজী- নিস্তেজ

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দঃ
অভিজ্ঞ - অনভিজ্ঞ
অভিমানী - নিরভিমানী
অম্ল - মধুর
অল্পপ্রাণ - মহাপ্রাণ
অস্তগামী - উদীয়মান
অধিত্যকা - উপত্যকা
অজ্ঞান - জ্ঞান/সজ্ঞান
অৰ্থী - প্রত্যর্থী
অধমর্ণ - উত্তমর্ণ
অনুলোম - প্রতিলোম
অগ্র - পশ্চাৎ। 

ক) পরিহার
খ) বর্জন
গ) অগ্রাহ্য
ঘ) প্রদান
Note :

গ্রহণ – বর্জন

ক) দুর্গম
খ) শ্বাপদসংকুল
গ) অরণ্য জনপদ
ঘ) বিপদসংকুল
Note :

 

যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ  = শ্বাপদসংকুল।

 

ক) সর্বজনীন
খ) সার্বজনীন
গ) সর্বজনস্বীকৃত
ঘ) সর্বজনগ্রাহ্য
Note :

* সর্বজনের হিতকর- সর্বজনীন;
* সকলের জন্য মঙ্গলকর- সর্বজনীন;
* সকলের জন্য প্রযোজ্য- সর্বজনীন;
* সকলের জন্য অনুষ্ঠিত- সর্বজনীন।
*  সবার মধ্যে প্রবীণ/জ্যেষ্ঠ- সার্বজনীন।

জব সলুশন

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (স্থগিত) 10-10-2026

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর-জুনিয়র শিক্ষক 03-10-2026

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর- যাচ মোহরার 02-10-2026

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর-সিনিয়র স্টাফ নার্স 28-09-2026

পরমাণু শক্তি কমিশনের-মেডিকেল অফিসার (বিষয়ভিত্তিক ব্যতীত) 25-09-2026

বন অধিদপ্তর-ডেমনস্ট্রেটর (সিভিল ইঞ্জিনিয়ারিং) ২২-০৯-২০২৬

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন