ভারতীয় কোন লিপিমালা ডানদিক থেকে লেখা হয়?
প্রাচীন ভারতের খরোষ্ঠী লিপিটি সাধারণত ডান দিক থেকে বাম দিকে লেখা হতো । এটি প্রাচীন গান্ধার অঞ্চলে (বর্তমান পাকিস্তান ও উত্তর-পূর্ব আফগানিস্তান সংস্কৃত এবং গান্ধারী প্রাকৃত ভাষা লেখার জন্য ব্যবহৃত হতো
Related Questions
বাংলা লিপি-র মূল উৎস হলো প্রাচীন ভারতের ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি থেকে সরাসরি উদ্ভব না হয়ে, কয়েক শতকের বিবর্তনের মাধ্যমে ধাপে ধাপে বর্তমান বাংলা লিপির রূপটি তৈরি হয়েছে।
ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়। ব্রাহ্মী লিপি ভারতের মৌলিক লিপি। সিংহলী, শ্যামী, যবদ্বীপী, নাগরী ও তিব্বতি লিপিরও উৎস হলো এই ব্রাহ্মী লিপি। সেন আমলে মূলত বাংলা লিপির গঠনকার্য শুরু হয় এবং তা পাঠান আমলে স্থায়ী রূপ লাভ করে।
'লিপি' শব্দের অর্থ হলো লেখা বা অক্ষর। তবে ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক দিক থেকে এর আরও সুনির্দিষ্ট অর্থ রয়েছে।
বাংলা ভাষার আদি গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ ।উল্লেখ্য 'কৃপার শাস্ত্রের অর্থভেদ ' মনোএল আসসুম্পসাঁউ নামক পর্তুগিজ খ্রিস্টান মিশনারি কর্তৃক রচিত বাংলা গদ্যগ্রন্থ .১৭৪৩ সালে লিসবন শহর থেকে গ্রন্থটি রোমান লিপিতে মুদ্রিত হয় ।
বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ 'ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ'-এর রচয়িতা হলেন একজন ধর্মান্তরিত বাঙালি খ্রিস্টান, দোম আন্তোনিও দো-রোজারিও।
১৫৫৫ সালে আসামরাজ চুকোমফা স্বর্গদেবকে লেখা কুচবিহারের রাজা নরনারায়ণ -এর একটি পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন হিসেবে চিহ্নিত করা হয় । এরপর গদ্যের তেমন বিকাশ লক্ষ করা যায় না । ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে পর্তুগিজ পাদ্রিগণ বাংলা গদ্যের ব্যাপক ব্যবহারের প্রচলন করেন ।
জব সলুশন