আলোয় আঁধার দূর হয় বাক্যে 'আলোয়' শব্দটি কোন কারকের উদাহরণ?
আলোয় আঁধার দূর হয়। এখানে, আলোয় - করণ কারকে ৭মী। কারণ, করণ শব্দটির অর্থ - যন্ত্র সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কীসের, দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। এখানে, যদি প্রশ্ন করা হয় "কী উপায়ে " আঁধার দূর হয়, তাহলে উত্তর পাওয়া যাবে আলো। তাই সঠিক উত্তর : করণ কারক।
Related Questions
ক্রিয়া যা বা যাকে আশ্রয় করে সম্পন্ন হয়, তাকে কর্মকারক বলে। 'কাকে' বা 'কী' দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়।
বিভক্তি প্রধানত দুই প্রকার: ১. শব্দ বিভক্তি বা নাম বিভক্তি এবং ২. ক্রিয়া বিভক্তি।
'লোক' শব্দের সাথে '-এ' বিভক্তি যুক্ত হয়ে 'লোকে' পদটি গঠিত হয়েছে, যা কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।
জব সলুশন