‘মহৌষধি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) মহা + ঔষধি
খ) মহ + ঔষধি
গ) মহাঃ + ঔষধি
ঘ) মহা + ওষধি
বিস্তারিত ব্যাখ্যা:

অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়; ঔ-কার পূর্ববতী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় । যেমনঃ
- অ+ও = ঔ । বন+ওষধি = বনৌষধি,
- আ+ও = ঔ । মহা+ওষধি = মহৌষধি ।
- পরম + ঔষধি = পরমৌষধি
- মহা + ঔৎসুক্য= মহৌৎসুক্য

Related Questions

ক) ভৌ + উক
খ) ভৌ+বুক
গ) ভাব + উক
ঘ) ভৌ + অক
Note :

'ভাবুক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ভৌ + উক।
সন্ধির নিয়ম: স্বরসন্ধির নিয়মানুযায়ী, এ, ঐ, ও, ঔ-কারের পর অন্য স্বরধ্বনি থাকলে 'এ' এবং 'ঐ' স্থানে যথাক্রমে 'অয়' ও 'আয়' হয়, এবং 'ও' এবং 'ঔ' স্থানে যথাক্রমে 'অব' ও 'আব' হয়।
এখানে, 'ভৌ'-এর 'ঔ'-কার এবং 'উক'-এর 'উ' মিলে 'আবু' (আব্ + উ) হয়েছে। তাই ভৌ + উক = ভাবুক।
অর্থ: 'ভাবুক' অর্থ হলো চিন্তাশীল ব্যক্তি বা যে গভীরভাবে চিন্তা করে।
অনুরূপ নিয়মের কয়েকটি উদাহরণ:
- নৌ + ইক = নাবিক
- পৌ + অক = পাবক
- গো + আদি = গবাদি
- নে + অন = নয়ন

ক) ভ + উর্ধ্ব
খ) ভূ + উর্ধ্ব
গ) ভূ + ধ
ঘ) ভূ + ঊর্ধ্ব
Note :

দীর্ঘ ঊ-কারের পর দীর্ঘ ঊ-কার মিলে দীর্ঘ ঊ-কার হয়। ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব।

ক) বন + ওষধি
খ) বন+ঔষধ
গ) বন + ঔষধী
ঘ) বনঃ + ওষধি
Note :

স্বরসন্ধির নিয়ম অনুযায়ী, অ কিংবা আ ধ্বনির পর ও কিংবা ঔ ধ্বনি থাকলে উভয়ে মিলে 'ঔ'-কার হয় এবং এই 'ঔ'-কার পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণে যুক্ত হয়।
তাই, বন + ওষধি = বনৌষধি (এখানে অ + ও = ঔ হয়েছে)।
এই নিয়মের আরও কিছু উদাহরণ:
• জল + ওকা = জলৌকা
• মহা + ওষধি = মহৌষধি
• মহা + ঔদার্য = মহৌদার্য
• পরম + ঔষধ = পরমৌষধ

ক) বারী + ঈশ
খ) বারি + ঈশ
গ) বারী + ইশ
ঘ) বারি + ই + শ
Note : হ্রস্ব ই-কারের পর দীর্ঘ ঈ-কার থাকলে দীর্ঘ ঈ-কার হয়। বারি + ঈশ = বারীশ।
ক) দ্বিগন্ত
খ) অহরহ
গ) বিদ্যালয়
ঘ) দুশ্চিন্তা
Note : বিদ্যা + আলয় = বিদ্যালয়। এটি স্বরসন্ধি। বাকিগুলো ব্যঞ্জন বা বিসর্গ সন্ধি।
ক) বিদ্যা + আলয়
খ) বাদ + আলয়
গ) বিদ্যা + লয়া
ঘ) বিদ + আলয়
Note : আ + আ = আ। বিদ্যা + আলয় = বিদ্যালয়।

জব সলুশন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক 14-11-2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন- বেঞ্চ সহকারী 14.11.2026

প্রতিরক্ষা মন্ত্রণালয়- সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) 13-11-2026

সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান- সিনিয়র অফিসার 13-11-2026

সিকিউরিটি প্রিন্টিং প্রেস-অফিসার জেনারেল 13-11-2026

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-উপ সহকারী প্রকৌশলী 11-11-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন