‘মুখচ্ছবি’ সন্ধির কোন নিয়মে পড়ে?
স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়।
যথা:-
অ + ছ = চ্ছ এক + ছত্র = একচ্ছত্র।
আ + ছ = চ্ছ কথা + ছলে = কথাচ্ছলে।
ই + ছ = চ্ছ পরি + ছদ = পরিচ্ছদ, বি + ছেদ = বিচ্ছেদ ।
এরূপ – মুখচ্ছবি, পরিচ্ছেদ, বিচ্ছিন্ন, অঙ্গচ্ছেদ, আলােকচ্ছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, আচ্ছাদন, বৃক্ষচ্ছায়া, স্বচ্ছন্দে, অনুচ্ছেদ ইত্যাদি।
Related Questions
বিপদ্ + জনক = বিপজ্জনক । এটি ব্যঞ্জন সন্ধি।
তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, পূর্বপদের শেষে ঘোষ মহাপ্রাণ 'ভ্' এবং পরপদের শুরুতে 'ত্' থাকলে, 'ত্' পরিবর্তিত হয়ে 'ধ' হয় এবং পূর্ববর্তী 'ভ্' তার বর্গের তৃতীয় বর্ণ অর্থাৎ ঘোষ অল্পপ্রাণ 'ব্'-এ পরিণত হয় । অতএব, সঠিক রূপটি হবে: লভ্ + ত = লব্ধ
বৃষ্ + তি = বৃষ্টি । ষ-এর পর ত থাকলে ট হয়।
বিমুহ + ত = বিমুগ্ধ। (হ্ + ত = গ্ধ)।
জব সলুশন