প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ-
- প্রাকৃত বা প্রাকৃত ভাষা কথাটির তাৎপর্য হলো প্রকৃতির অর্থাৎ জনগণের কথ্য ও বোধ্য ভাষা।
- এক পর্যায়ে এ প্রাকৃত ভাষাই ভারতের বিভিন্ন আঞ্চলিক প্রভাবে, কথ্য ভাষার উচ্চারণের বিভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে।
- এ প্রাকৃত ভাষাই আঞ্চলিক বিভিন্নতা নিয়ে বিভিন্ন নামে চিহ্নিত হয়। যেমন - মাগধী প্রাকৃত,মহারাষ্ট্রী প্রাকৃত,শৌরসেনী প্রাকৃত ইত্যাদি।
- মাগধি প্রাকৃতের অপভ্রংশ থেকেই কালক্রমে বিবর্তনের মধ্যে দিয়ে উৎপত্তি লাভ করে বাংলা ভাষা।
Related Questions
'প্রাকৃত' শব্দের মূল ও আভিধানিক অর্থ হলো স্বাভাবিক বা প্রকৃতিগত। প্রাচীন ভারতে সাধারণ মানুষের মুখের ভাষাকে প্রাকৃত ভাষা বলা হতো। অর্থাৎ, পণ্ডিতদের দ্বারা সৃষ্ট ব্যাকরণ-নিয়ন্ত্রিত ভাষা (সংস্কৃত) এর বাইরে সাধারণ জনগণের যে স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত ও দৈনন্দিন ভাষা ছিল, তাকেই প্রাকৃত বলা হতো। তাই ভাষাতাত্ত্বিক অর্থেও 'প্রাকৃত' বলতে জনগণের স্বাভাবিক ভাষাকেই বোঝায়।
মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে এ মতবাদ দিয়েছেন স্যার জর্জ গ্রিয়ার্সন। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এ মত সমর্থন করেছেন। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ ভিন্ন মত পোষণ করে বলেন- গৌড়ীয় প্রাকৃত হতে বাংলা ভাষার উদ্ভব।
বাংলা ভাষার উদ্ভব হয়েছে এককথায় - "ইন্দো ইউরোপীয় →শতম →ইন্দো আর্য →ভারতীয় →প্রাচীন ভারতীয় আর্যভাষা →প্রাচীন কথ্য ভারতীয় আর্যভাষা →গৌড়ী প্রাকৃত →গৌড় অপভ্রংশ →বঙ্গ-কামরূপী →বাংলা ও অসমীয়া।"
আর্য ভাষার মধ্যভারতীয় আর্যভাষা (প্রাকৃত ও অপভ্রংশ স্তর) থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে।
বৈদিক ভাষা ভারতে আগত আর্য জাতির আদি ভাষা। খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দের দিকে আর্যরা ভারতবর্ষে আসা শুরু করেছিল। উত্তর - পশ্চিম ভারত দিয়ে আগত এই জনগোষ্ঠী খ্রিষ্টপূর্ব ১১০০ অব্দের দিকে বঙ্গদেশ পর্যন্ত পৌঁছেছিল। খ্রিষ্ট - পূর্ব ১০০০ বৎসরের ভিতরে ভারতীয় ইন্দো - ইরানিয়ান ভাষার পরিবর্তন ঘটে।
প্রাচীন ভারতীয় আর্য ভাষা হলো বৈদিক বা ছান্দস, সংস্কৃত, বৌদ্ধ - সংস্কৃত।
ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস হলো অনার্য ভাষা।
- আর্যরা ভারতবর্ষে আসার আগে থেকেই এ দেশে বিভিন্ন আদিবাসী বা অনার্য জাতি (যেমন: দ্রাবিড়, অস্ট্রিক, কোল, ভিল, মুণ্ডা ইত্যাদি) বসবাস করত।
- এই অনার্য জাতিগুলোর ব্যবহৃত আদিম ভাষাই উপমহাদেশের বিভিন্ন আঞ্চলিক ভাষার মূল ভিত্তি তৈরি করেছে।
- পরবর্তীতে আর্যদের ভাষা এবং অনার্যদের ভাষার মিশ্রণ ও বিবর্তনের মাধ্যমেই উপমহাদেশের আধুনিক ভাষাগুলো বিকশিত হয়েছে। বাংলা ভাষায় ব্যবহৃত 'দেশি শব্দ' (যেমন: কুলা, ডাব, ঢেঁকি) মূলত এই অনার্য ভাষা থেকেই এসেছে।
জব সলুশন