টপিকঃ ল.সা.গু ও গ.সা.গু
1.
কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০,৩০,৪০,৫০,৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল?
নির্ণেয় সদস্য সংখ্যা ২০, ২০, ৪০, ৫০, ও ৬০ এর ল. সা. গু. অপেক্ষা ১১ কম ।
৫। ২০, ২০, ৪০, ৫০, ৬০
২। ৪, ৪, ৮, ১০, ১২
২।২ , ২, ৪, ৫, ৬
১, ১, ২, ৫, ৩
সংখ্যাগুলোর ল. সা. গু. = ৫ × ২ × ২ × ২ × ৫ × ৩ = ৬০০
সদস্য সংখ্যা = ৬০০ - ১১ = ৫৮৯
2.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল সংখ্যা দুটির-
সূত্র,
২ টি সংখ্যার গুণফল = সংখ্যাগুলোর ল.সা.গু × সংখ্যাগুলোর গ.সা.গু
3. গ.সা.গু দ্বারা কী বোঝায়?
4.
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 4 হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?
সংখ্যা দুটির অনুপাত ৫ ঃ ৬
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৫x এবং ৬x
৫x এবং ৬x - এর গ.সা.গু = x
প্রশ্নমতে, x = ৪
∴ সংখ্যা দুটি, ৫x = ৫×৪ = ২০ এবং ৬x = ৬×৪ = ২৪
এখন, ২০ এবং ২৪ - এর ল. সা. গু = ১২০
সুতরাং সংখ্যা দুটির ল.সা.গু. = ১২০
5.
এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮,১০ বা ১৫ সারিতে সাজানো হয়।ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
এখানে যেহেতু ন্যুনতম ছাত্র সংখ্যা চাওয়া হয়েছে, তাহলে একে ল.সা.গু. করতে হবে।
৫,৮ও১৫ এর ল.সা.গুঃ = ১২০।
সঠিক উত্তর হবে - কোনোটিই নয়
6. তিনটি পরস্পর সহমৌলিক সংখ্যার প্রথম দুইটি সংখ্যার গুণফল ৯১,শেষ দুইটির গুণফল ১৪৩ হলে, সংখ্যা তিনটি কত?
8. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯,১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
9.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু. ৩৫০। সংখ্যা দুটির গ.সা.গু-
ধরি, সংখ্যা দুটি ৫x ও ৭x
সংখ্যা দুটির গ. সা. গু. = x এবং ল. সা. গু. = ৩৫x
=> ৩৫০ = ৩৫x
x = ১০
সংখ্যা দুটির গ. সা. গু. = ১০
10.
দুইটি সংখ্যার গ. সা. ও ১১ এবং ল. সা. ও ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি-
সংখ্যাদ্বয়ের গুণফল = গ.সা.গু x ল.সা.গু। অর্থাৎ (১১x৭৭০০)/২৭৫ = ৩০৮।