টপিকঃ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1. শুদ্ধ বানানটি নির্দেশ করুন:

ক) ফার্ণিচার
খ) ফার্নিচার
গ) ফানিচার
ঘ) ফার্ণিশার
Note :
'Furniture' বিদেশি শব্দ তাই ণ হবে না 'ফার্নিচার' শুদ্ধ।

2. নিচের কোন বানানটিতে 'ষ' হয় না?

ক) সুষম
খ) বিষম
গ) সুষমা
ঘ) দুষমন
Note :
'দুষমন' বিদেশি শব্দ তাই এতে মূর্ধন্য ষ হবে না দন্ত্য স বা তালব্য শ হবে।

3. নিচের কোন শব্দে স্বভাবত নিয়মে 'ষ' বসেছে?

ক) ঋষি
খ) কাষ্ঠ
গ) ষড়ঋতু
ঘ) বৃষ্টি
Note :
'ষড়ঋতু' শব্দে ষ স্বভাবতই বসেছে।

4. 'কণ্টক' বানান কোন নিয়মে হয়?

ক) ণ-ত্ব বিধান
খ) ষ-ত্ব বিধান
গ) বর্ণবিধান
ঘ) কোনোটিই না
Note :
শব্দটি তৎসম এবং এতে ট-বর্গীয় ধ্বনি 'ট' এর আগে যুক্তবর্ণ রয়েছে তাই ণ-ত্ব বিধান অনুসারে এখানে 'ণ' হয়েছে।

5.

নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) অত্যাধিক
খ) আদ্যাক্ষর
গ) আবিস্কার
ঘ) অদ্যাপি

6.

খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না?

ক) স
খ) গ
গ) ণ
ঘ) ন
Note :

খাঁটি বাংলা ও বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য 'ণ' এবং মূর্ধন্য 'ষ' ব্যবহৃত হয় না।

7.

ণ-ত্ব বিধান অনুসারে কোনটি অশুদ্ধ বানান?

ক) পুরোনো
খ) ঝরনা
গ) ধারণ
ঘ) বর্ননা
Note :

'বর্ননা শব্দটি ণ-ত্ব বিধান অনুসারে অশুদ্ধ বানান। ণ-ত্ব বিধান-এর নিয়ম অনুযায়ী, কোনো শব্দের বানানে ঋ (ঋ-কার), র (র-ফলা/রেফ) এবং ষ-এর পর দন্ত্য-ন (ন) না হয়ে মূর্ধন্য-ণ (ণ) হয়। 'বর্ণনা' বানানে 'ব' এর সাথে 'র' (রেফ) রয়েছে। তাই এরপরের 'ন' পরিবর্তন হয়ে মূর্ধন্য-ণ (ণ) হবে।

8. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়?

ক) ঋ, র
খ) ট, ঠ
গ) ই, উ
ঘ) ত, থ
Note :
তৎসম শব্দে ঋ-কার, র এবং ষ-এর পরে মূর্ধন্য 'ণ' এবং ঋ-কার ও র-এর পরে 'ষ' হয়।

9. কোনটি শুদ্ধ বানান?

ক) দুস্প্রাপ্য
খ) দুষ্প্রাপ্য
গ) দুষ্পাপ্য
ঘ) দুষ্প্রাপা
Note :
'দুষ্প্রাপ্য' শব্দে বিসর্গ বা উ-কারের প্রভাবে স ষ হয়েছে।

10.

কোন বানানটি শুদ্ধ?

ক) জিনিষ
খ) পোশাক
গ) মাষ্টার
ঘ) পোষ্ট
Note :

'পোশাক' শব্দটি ফার্সি তাই শ দিয়ে বানান সঠিক।

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade