টপিকঃ প্রকৃতি ও প্রত্যয়

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1.

‘নেত্র’ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) নেত্র + র
খ) নিত + র
গ) নী + ত্র
ঘ) নি + ত্র

2.

প্রকৃতি প্রত্যয় হিসাবে কোনটি শুদ্ধ?

ক) দায়+বান= দয়াবান
খ) অদিত+অ= আদিত্য
গ) কবি + য = কাব্য
ঘ) রূপ+অসী = রূপসী

3. ‘দৈনিক’ কোন ধরনের শব্দ?

ক) প্রত্যয়ান্ত
খ) মৌলিক
গ) সমাসবদ্ধ
ঘ) সন্ধিজাত
Note :
'দৈনিক' = দিন + ইক। প্রত্যয়যোগে গঠিত।

4.

‘সৎ’ এর প্রকৃতি কি?

ক) স + অৎ
খ) স + ই
গ) সৎ + অ
ঘ) অস্ + শতৃ (অৎ)

5.

‘কাঁদুনি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) কাঁদ + নি
খ) কাঁদু + উনি
গ) কাঁদ্ + ইনি
ঘ) কাঁদ্ + উনি
Note :

কাঁদুনি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো কাঁদ্ (ধাতু) + উনি (প্রত্যয়)।

6. ‘দৈত্য’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) দে + ত
খ) দৈত + ত
গ) দিতি + য
ঘ) দিতি + ষ্ণ
Note :
'দৈত্য' = দিতি + ষ্ণ (য)।

7. ‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) শ্রৎ + √ ধা + আ
খ) শ্রৎ + √ ধা + অ + আ
গ) শ্র + √ ধা + আ
ঘ) শ্রৎ + √ ধা + আ + আ
Note :
'শ্রদ্ধা' শব্দটি গঠিত হয়: শ্রৎ + √ ধা (ধাতু) + অ (প্রত্যয়) + আ (স্ত্রীলিঙ্গ প্রত্যয়) যোগে। এটি একটি সংস্কৃত গঠন।

8. ‘লালিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয়-

ক) লাল + ইমা
খ) লাল + ইমন
গ) লালি + অম
ঘ) লালিম + আ
Note :
'লালিমা' = লাল + ইমন।

9. ‘তাবৎ’ শব্দটি কী দিয়ে গঠিত?

ক) প্রত্যয়
খ) সমাস
গ) সন্ধি
ঘ) উপসর্গ
Note :
'তাবৎ' শব্দটি প্রত্যয়যোগে গঠিত (তদ + বৎ)।

10. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

ক) কারক
খ) লিখিত
গ) বেদনা
ঘ) খেলনা
Note :
'খেলনা' শব্দটি 'খেল্' (বাংলা ধাতু) এর সাথে 'না' (বাংলা প্রত্যয়) যোগে গঠিত। বাকিগুলো সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত।
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade