টপিকঃ শব্দ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1. 'ফোয়ারা' শব্দ বাংলা ভাষায় এসেছে-

ক) ফারসি থেকে
খ) আরবি থেকে
গ) তুর্কি থেকে
ঘ) হিন্দি থেকে
Note :
ফোয়ারা আরবি শব্দ।

2. 'জাদু' শব্দটি যে ভাষার-

ক) আরবি
খ) ফারসি
গ) উর্দু
ঘ) বাংলা
Note :
জাদু শব্দটি ফারসি ভাষা থেকে আগত যার অর্থ ইন্দ্রজাল।

3. 'প্রবীণ' শব্দের ব্যবহারিক অর্থ কী?

ক) অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি
খ) অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
গ) বৃদ্ধ ব্যক্তি
ঘ) প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
Note :
প্রবীণ বলতে সাধারণ অর্থে বয়স্ক এবং অভিজ্ঞ ব্যক্তিকে বোঝানো হয়।

4. 'সবুজ' কোন ভাষার শব্দ?

ক) দেশি
খ) সংস্কৃত
গ) পর্তুগিজ
ঘ) ফারসি
Note :
সবুজ শব্দটি ফারসি ভাষা থেকে আগত একটি রঙের নাম।

5.

কোনটি ইংরেজি শব্দ?

ক) কলম
খ) পিস্তল
গ) আলমারি
ঘ) কমা
Note :

কমা শব্দটি ইংরেজি ব্যাকরণ থেকে আগত যতিচিহ্ন।

6. কোনগুলো ফারসি শব্দ?

ক) খুশি নকশা
খ) চশমা মুশকিল
গ) খানসামা শয়তান
ঘ) খোশ চশমা
Note :
খোশ ও চশমা দুটি শব্দই ফারসি ভাষা থেকে আগত এবং বাকি অপশনগুলোতে আরবি ও ফারসি মিশ্রিত রয়েছে।

7. 'ফেরেশতা' কোন ভাষা থেকে আগত শব্দ?

ক) ফারসি
খ) আরবি
গ) উর্দু
ঘ) ফরাসি
Note :
ফেরেশতা শব্দটি ফারসি ভাষা থেকে আগত ইসলামি পরিভাষা।

8.

'পানসি'-কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষাতে অন্তর্ভুক্ত হয়েছে?

ক) ইংরেজি
খ) ফরাসি
গ) তুর্কি
ঘ) ফারসি
Note :

বাংলা ভাষায় আগত ফরাসি শব্দ: পানসি, আঁতেল, আঁতাত,কার্তুজ, কুপন, ক্যাফে, গ্যারেজ, ডিপো, ফরাসি, রেস্তোরা, রেনেসাঁ, বুর্জোয়া ইত্যাদি।

9.

কোন শব্দটি দেশি শব্দ নয়?

ক) কুলা
খ) ডাব
গ) চাটাই
ঘ) পাউরুটি
Note :

পাউরুটি পর্তুগিজ শব্দ; কুলা-চাটাই দেশি।

10. 'কার্তুজ' কোন ভাষার শব্দ?

ক) ইংরেজি
খ) ফরাসি
গ) জার্মানি
ঘ) চীনা
Note :
কার্তুজ শব্দটি ফরাসি ভাষা থেকে আগত যা বন্দুকের টোটা বোঝায়।
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade