টপিকঃ পদ প্রকরণ ও পরিবর্তন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1.

অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?

ক) এক প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
Note :

প্রমিত ব্যাকরণ (বোর্ড বই) অনুসারে, অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কর্তা ৩ প্রকার হতে পারে:

1.এক-কর্তা

2.অসমান কর্তা

3.শর্তাধীন কর্তা

2. শয়ন, হরণ, গ্রহণ এগুলো কোন বিশেষ্য?

ক) ব্যক্তিবাচক
খ) বস্তুবাচক
গ) গুণবাচক
ঘ) ভাববাচক
Note :
এগুলো ক্রিয়ার ভাব বা কাজের নাম তাই ভাববাচক বিশেষ্য।

3.

তাকেও আসতে বলেছি। এই বাক্যের 'ও' অব্যয় পদটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) নির্দেশ অর্থে
খ) স্বীকৃতি জ্ঞাপনে
গ) বিকল্প প্রকাশে
ঘ) অন্তর্ভুক্তি অর্থে
Note :

"তাকেও আসতে বলেছি" বাক্যে 'ও' অব্যয়টি অন্যদের সাথে তার অন্তর্ভুক্ত হওয়া বা 'অন্তর্ভুক্তি অর্থে' ব্যবহৃত হয়েছে। (পক্ষান্তরে, 'স্বীকৃতি জ্ঞাপনে' ও-এর ব্যবহার হলো: "তুমিও যেমন!", "তুমি এলে তো আমিও যাব")।

4. 'পদ' কত প্রকার?

ক) 3
খ) 4
গ) 6
ঘ) 5
Note :
বাংলা ব্যাকরণে পদ মোট ৫ প্রকার: বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া।

5. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?

ক) মাথা ঝিম ঝিম করছে
খ) তোমার পরিশ্রমের ফল ফলেছে
গ) সাইরেন বেজে উঠলো
ঘ) মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে
Note :
মা শিশুটিকে দেখাচ্ছেন (নিজে দেখছেন না) - এটি প্রযোজক ক্রিয়া।

6. কোনটি নির্দেশক নয়?

ক) টা
খ) তম
গ) খানা
ঘ) জন
Note :
তম' হলো একটি তদ্ধিত প্রত্যয় (যেমন- প্রিয়তম) যা উৎকর্ষ বা অপকর্ষ বোঝায়। এটি নির্দেশক নয়।

7. ছোটটি কোথায়? বাক্যে ছোট শব্দের শেষে 'টি' - এর ব্যাকরণিক পরিচয় কী?

ক) পদাশ্রিত নির্দেশক
খ) অনুসর্গ
গ) বিভক্তি
ঘ) শব্দ প্রত্যয়
Note :
এখানে 'টি' ছোট শিশু বা বস্তুটিকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়েছে যা পদাশ্রিত নির্দেশকের কাজ।

8. 'একটু' শব্দের 'টু' কী?

ক) প্রত্যয়
খ) অনুসর্গ
গ) পদাশ্রিত নির্দেশক
ঘ) অব্যয়
Note :
এখানে 'টু' সামান্য পরিমাণ বা অনির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক।

9.

কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা। এ বাক্যটি কী প্রকাশ করে?

ক) হতাশা
খ) সন্দেহ
গ) সম্ভাবনা
ঘ) অনিশ্চয়তা

10. অনুগামী সমুচ্চয়ী অব্যয় এর উদাহরণ হলো-

ক) অধিকন্তু
খ) যেন
গ) নিশ্চয়ই
ঘ) হায়রে
Note :
যেন (উদ্দেশ্য বা কারণ বোঝাতে)।
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade