টপিকঃ শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক
1.
ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল____
ধরি, ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যা হলো: x, (x+1), (x+2), (x+3), (x+4) এবং (x+5)।
প্রশ্নমতে, প্রথম তিনটির যোগফল = ২৭
x + (x + 1) + (x + 2) = 27
3x + 3 = 27
3x = 27 - 3
3x = 24
x = 8
তাহলে, শেষ তিনটি সংখ্যা হলো:
(8 + 3) = 11
(8 + 4) = 12
(8 + 5) = 13
অতএব, শেষ তিনটির যোগফল = ১১ + ১২ + ১৩ = ৩৬
2.
∆ABC এর ∠A=x, ∠B=2x এবং ∠C=3x হলে ত্রিভুজটি কী ত্রিভুজ?
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°
সুতরাং, A+B+C=180°
⇨ x+2x+3x=180°
⇨6x=180°
⇨x=30°
সুতরাং B=2x =2×30° =60°
C=3x =3×30°=90°
এখানে ত্রিভুজটির একটি কোণ, C=90°
সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।
4.
দুইটি সংখ্যার ল. সা. গু ৮৪, গ. সা. গু ৭। একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত?
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল. সা.গু × গ.সা.গু
বা, ২১× অপর সংখ্যা = ৮৪×৭
বা, অপর সংখ্যা = ৮৪×৭/২১
∴ অপর সংখ্যা = ২৮
5.
নিচের কোনটি দ্বারা বৃত্তের ক্ষেত্রফল নির্দেশ করে ?
মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ = r
তাহলে,
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2
6.
পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে ?
৫, ১০, ১৫, ২০ ও ২৫ সংখ্যাগুলোর ল. সা. গু. -ই হবে নির্ণেয় সময় ।
২|৫, ১০, ১৫, ২০, ২৫
৫|৫, ৫, ১৫, ১০, ২৫
১, ১, ৩, ২, ৫
ল. সা. গু. = ২ × ২ × ৩ × ৫ × ৫ = ৩০০
ঘন্টা আবার বাজবে ৩০০ সেকেন্ড বা ৫ মিনিট পর ।
7.
sin² 21° + sin²69° = কত?
Sin221° + Sin269°
= Sin2(21° + 69°)
= Sin290°
= 12
= 1
8.
a+b, a²-b² এবং a³+b³ এর গ. সা.গু কত?
১ম রাশি = a + b
২য় রাশি = a² - b² = (a + b)(a - b)
৩য় রাশি = a³ - b³ = (a - b)(a² + ab + b²)
ব্যাখ্যা:
গ.সা.গু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) বের করার নিয়ম হলো প্রদত্ত রাশিগুলোর মধ্যে শুধুমাত্র সাধারণ (Common) উৎপাদকগুলো নিতে হবে।
১. ১ম রাশিতে (a + b) আছে, কিন্তু ৩য় রাশিতে (a + b) নেই।
২. ২য় ও ৩য় রাশিতে (a - b) আছে, কিন্তু ১ম রাশিতে (a - b) নেই।
যেহেতু তিনটি রাশির মধ্যে কোনো সাধারণ উৎপাদক বা Common Factor নেই, সেহেতু এদের গ.সা.গু হবে 1।
নির্ণেয় গ.সা.গু = 1
9.
কোনো ত্রিভুজের দুটি কোণ ১০ ডিগ্রী এবং ৮০ ডিগ্রী হলে ত্রিভুজটি হবে____
ত্রিভুজের তৃতীয় কোণের পরিমাপ = {180-(10+80)}° = 90°
ত্রিভুজটি সমকোণী
10.
2x³-5x²+4=0 সমীকরণের x এর সহগ কত?
দেওয়া আছে,
2x3-5x2+4=0
⇒ 2x3-5x2+0.x+4=0
সমীকরণটিতে x এর সহগ= 0