টপিকঃ লিঙ্গ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 15 Qs

1.

কোনটি স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ?

ক) নন্দাই
খ) দেবর
গ) স্বামী
ঘ) জামাই

2. 'বিধবা' শব্দের বিপরীত লিঙ্গ কী?

ক) বহুপত্নীক
খ) সধবা
গ) বিপত্নীক
ঘ) অধরা
Note :
যার স্বামী মারা গেছে সে বিধবা; যার স্ত্রী মারা গেছে সে বিপত্নীক। সধবা হলো বিধবার বিপরীতার্থক শব্দ (অবস্থা) কিন্তু লিঙ্গান্তর নয়।

3. 'গরু' কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) উভয় লিঙ্গ
ঘ) কোনো লিঙ্গই নয়
Note :
গরু শব্দ দ্বারা গাভী ও ষাঁড় উভয় প্রজাতিকে বোঝায় তাই এটি উভয় লিঙ্গ।

4. 'বীর' শব্দের বিপরীত লিঙ্গ কী?

ক) তেজস্বিনী
খ) বীরাঙ্গী
গ) বীরাঙ্গনা
ঘ) বিদুষী
Note :
বীর এর স্ত্রীলিঙ্গ বীরাঙ্গনা (বীর নারী)। তেজস্বিনী বা বিদুষী গুণবাচক বিশেষণ।

5.

নিচের কোনটি অবজ্ঞাসূচক স্ত্রীবাচক শব্দ?

ক) চন্দ্রমুখী
খ) দারোগানী
গ) সুকেশিনী
ঘ) যামিনী
Note :

দারোগানী শব্দটি একটি অবজ্ঞাসূচক স্ত্রীবাচক শব্দ।
- বাংলা ব্যাকরণে কিছু পেশাজীবী শব্দের শেষে 'আনী' প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়, যা অনেক সময় তাচ্ছিল্য বা অবজ্ঞা বোঝাতে ব্যবহৃত হয় ।
- যেমন: দারোগা থেকে দারোগানী, মাস্টার থেকে মাস্টারানী।
- অন্যদিকে চন্দ্রমুখী ও সুকেশীনি হলো প্রশংসাসূচক শব্দ এবং যামিনী অর্থ রাত, যা কোনোভাবেই অবজ্ঞাসূচক নয়।

6. 'সমিতি' কোন লিঙ্গ?

ক) ক্লীব লিঙ্গ
খ) পুংলিঙ্গ
গ) স্ত্রীলিঙ্গ
ঘ) উভয় লিঙ্গ
Note :
সমিতি একটি সংগঠন বা জড় সত্তা; তাই এটি ক্লীব লিঙ্গ।

7. 'মালী' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) মালা
খ) মালিকা
গ) মালিনী
ঘ) মালিনি
Note :
পেশা অর্থে মালী এর স্ত্রীলিঙ্গ মালিনী।

8. 'গীতিকা' শব্দটি কোন অর্থে স্ত্রী লিঙ্গ?

ক) সমার্থে
খ) বৃহদার্থে
গ) ক্ষুদ্রার্থে
ঘ) বিপরীতার্থে
Note :
গীত বা গাথা এর ক্ষুদ্র অর্থে গীতিকা ব্যবহৃত হয়।

9.

পুস্তকের স্ত্রী লিঙ্গ কোনটি?

ক) পুস্তিকা
খ) পুরনজয়
গ) পুস্তকী
ঘ) প্রবচন
Note :

পুস্তক এর ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ পুস্তিকা।

10. নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?

ক) সতীন
খ) সৎমা
গ) দাই
ঘ) ঠাকুরণ
Note :
ঠাকুরণ এর পুরুষবাচক শব্দ ঠাকুর আছে। তাই এটি নিত্য স্ত্রীবাচক নয়। সতীন; সৎমা; দাই নিত্য স্ত্রীবাচক।

11. লিঙ্গান্তর করতে 'নায়ক' শব্দের সাথে কোন প্রত্যয় যুক্ত হয়?

ক) আ
খ) ই
গ) ইনি
ঘ) ইকা
Note :
নায়ক' (পুংলিঙ্গ) শব্দের সাথে 'ইকা' প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীলিঙ্গ 'নায়িকা' শব্দটি গঠিত হয়।

12. 'গরীয়ান' শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) গরীয়সী
খ) গরীয়াসী
গ) গরীয়নী
ঘ) গরীয়ানী
Note :
গরীয়ান (বৃহৎ/মহান) এর স্ত্রীলিঙ্গ গরীয়সী।

13. কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয়?

ক) সন্তান
খ) সৎমা
গ) ঢাকী
ঘ) ঘোষজা
Note :
সৎমা শব্দটি নিত্য স্ত্রীবাচক শব্দ; এর কোনো পুরুষবাচক রূপ নেই। সন্তান উভয়লিঙ্গ; ঢাকী নিত্য পুংলিঙ্গ।

14. কোনটি স্ত্রীবাচক শব্দ?

ক) মায়াবী
খ) যোগী
গ) দুঃখী
ঘ) বৈষ্ণবী
Note :
বৈষ্ণব এর স্ত্রীলিঙ্গ বৈষ্ণবী। মায়াবী/যোগী/দুঃখী পুরুষবাচক শব্দ।
You've reached the free limit!

You can only see 15 questions with free access.

Login to upgrade