টপিকঃ অনুপাত ও সমানুপাত
1.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১ । দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
5-1=4
4x=8
x=2
যেহেতু পানি ১ অনুপাত সেহেতু পানির পরিমাণ ২ লিটার
2.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন?
ধরি, আয় ও ব্যয় যথাক্রমে ৫x ও ৩ x টাকা ∴ সঞ্চয় (৫x - ৩x) টাকা প্রশ্নমতে, ৫x - ৩x = ১০,০০০ বা, 2x = ১০,০০০ বা, x = ৫,০০০ ∴ আয় = ৫ ×৫০০০ = ২৫,০০০ টাকা।
3.
রুনার বয়স ৩ বছর ও তার ভাইয়ের বয়স ৬ মাস হলে তাদের বয়সের অনুপাত?
রুনার বয়স 3 বছর = 3 x 12 = 36 মাস
ভাইয়ের বয়স 6 মাস
রুনা ও তার ভাইয়ের বয়সের অনুপাত, রুনা : তার ভাই = 36 : 6 = 6 : 1
সুতরাং, 1 : 6
4.
x3-x2 কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে–
f(x)=x³−x².'.f(2) =2³−2²=4.'. ভাগশেষ =4
6.
পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ৩ : ১ হলে পুত্রের বর্তমান বয়স কত ?
পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর
মনেকরি,
পুত্রের বর্তমান বয়স = ক বছর
তাহলে, পিতার বর্তমান বয়স =৪০ - ক বছর
১০ বছর পরে তাদের বয়স হবে,
পুত্রের বয়স = ক + ১০ বছর
পিতার বয়স = ৪০ - ক + ১০ বছর।
প্রশ্নমতে,
(৪০ - ক + ১০) : ক + ১০ = ৩ : ১
(৪০ - ক + ১০)/(ক + ১০) = ৩/১
৩ক + ৩০ = ৫০ - ক
৩ক + ক = ৫০ - ৩০
৪ক = ২০
ক = ৫
পুত্রের বর্তমান বয়স = ৫ বছর
7.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে।
১৬ গ্রামের গহনাতে সোনা আছে ১৬ X৩/ (৩+১) = ১২ গ্রাম
তামা আছে = ৪ গ্রাম
পরিবর্তিত গহনা তে তামার পরিমাণ বাড়বে না। এবং সোনা হবে তামার ৪ গুন = ১৬ গ্রাম।
অতএব, সোনা বাড়বে= (১৬-১২) গ্রাম= ৪ গ্রাম।
8.
যদি a+b=2, ab=1 হয় তবে a এবং b এর মান কত?
দেওয়া আছে,
a + b = 2 .......(1)
এবং ab = 1 .......(2)
আমরা জানি,
(a - b)2 = (a + b)2 - 4ab
=> (a - b)2 = 22 - 4.1
=> (a - b)2 = 4 - 4
a - b = 0 ..........(3)
(1) + (3) হতে পাই,
2a = 2
=> a = 1
(1) - (3) হতে পাই,
2a = 2
=> b = 1
a = 1 এবং b = 1.
9.
2x²+5x+3<0 এর সমাধান কোনটি?
2x²+5x+3<0
বা, 2x²+3x+2x+3<0
বা, x(2x+3)+1(2x+3) < 0
বা, (2x+3)(x+1) < 0
উপরের গাণিতিক বাক্যটি সত্য হবে যদি যেকোন একটি উৎপাদক ঋণাত্বক বা শূন্য থেকে ছোট হয়।
তাহলে, আমরা নিচের নিয়মে লিখতে পারি,
(2x+3) > 0 এবং (x+1) < 0
x > -3/2 এবং x < -1
অর্থাৎ -3/2 < x < -1
10.
৬০ মিটারবিশিষ্ট একটি বাঁশকে ৩ঃ ৭ঃ ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
অনুপাতের রাশিসমুহের যোগফল = (৩ + ৭ + ১০) = ২০
১ম টুকরার দৈর্ঘ্য = (৬০ এর ৩/২০) = ৯ মিটার
২য় " " = (৬০ এর ৭/২০) = ২১ মিটার
৩য় " " = (৬০ এর ১০/২০) = ৩০ মিটার