টপিকঃ বাক্য ও বানান শুদ্ধিকরণ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 20 Qs

1.

কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?

ক) অন্যায়ের ফল অনিবার্য
খ) অন্যায়ের ফল আবশ্যক
গ) বিধি লঙ্ঘন হয়েছে
ঘ) কোথায় আমরা একত্রিত হব ?

2. কোন বানানটি শুদ্ধ?

ক) মনমুগ্ধকর
খ) মনোমুগ্ধকর
গ) মনরমুগ্ধকর
ঘ) মনোঃমুগ্ধকর
Note :
মনঃ+মুগ্ধকর = মনোমুগ্ধকর। বিসর্গ ও-কারে পরিণত হয়।

3.

কোন বানানটি ভুল?

ক) মুমূর্ষু
খ) মুমুর্ষু
গ) সংগীত
ঘ) আকাঙ্ক্ষা

4. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?

ক) এখানে সে ফিরে আসেনি
খ) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
গ) তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
ঘ) তুমি তার কথা বিশ্বাস করো না
Note :
‘আসিবে’ এবং ‘করিতেছি’ সাধু ক্রিয়াপদ এবং ‘না’ অব্যয়ের ব্যবহার সঠিক।

5.

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ অনুচিত
খ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
গ) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
ঘ) আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত
Note :

আবশ্যকীয় এর চেয়ে 'আবশ্যক' শব্দটি শুদ্ধ প্রয়োগ।

6.

কোনটি শুদ্ধ?

ক) সত্তা
খ) সত্ত্বা
গ) স্বত্তা
ঘ) স্বত্বা

7.

কোন বানানটি শুদ্ধ-

ক) সুষ্ট
খ) সুষ্ঠ
গ) সুষ্ঠু
ঘ) শুষ্ঠ

8.

কোন বাক্যটি শুদ্ধ?

ক) আপনি সপরিবারে আমন্ত্রিত
খ) তার কথা শুনে আমি আশ্চর্য্যান্বিত হলাম
গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না

9.

Man is the architect of his own life-এর সঠিক অনুবাদ কোনটি?

ক) মানুষ নিজের জীবনের স্থপতি
খ) মানুষ জীবনের স্থপতি
গ) মানুষই জীবনের স্থপতি
ঘ) মানুষ জীবনের নির্মাতা
Note :

Man is the architect of his own life- এর সঠিক অনুবাদ হচ্ছে- মানুষ তার নিজ জীবনের স্থপতি। 

10.

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) সূর্য উদয় হয়েছে?
খ) তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
গ) যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
ঘ) বিধি লঙ্ঘিত হয়েছে

11.

‘ইহা’ এর চলিত রূপ কোনটি?

ক) ওটি
খ) একে
গ) উহা
ঘ) এ
Note :

‘ইহা’ সর্বনামের চলিত রূপ ‘এ’ বা ‘এটি’। 

12.

বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ?

ক) হাতি/হাতী
খ) নারি/নারী
গ) জাতি/জাতী
ঘ) দাদি/দাদী
Note :

বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে - নারি, নারী বানানগুলো শুদ্ধ। 

এখানে, 'নারি' অর্থ- পারি না এবং 'নারী' অর্থ- স্ত্রীলোক।
অন্যদিকে,
- হাতি, জাতি ও দাদি বানানগুলো শুদ্ধ হলেও হাতী, জাতী ও দাদী বানানগুলো অশুদ্ধ।

13. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) টাকার প্রয়োজন নেই আমার
খ) আমার টাকার আবশ্যক নাই
গ) আমার টাকার আবশ্যকতা নাই
ঘ) সবগুলো
Note :
'আবশ্যক' বিশেষণ; 'আবশ্যকতা' বিশেষ্য। 'আমার টাকার আবশ্যকতা (প্রয়োজন) নাই' বাক্যটি শুদ্ধ।

14.

কোন বানানগুচ্ছ শুদ্ধ?

ক) বেরি; কর্মজীবি; মার্তন্ড
খ) স্বস্ত্যয়ন; দেশসুদ্ধ; কূটনৈতিক
গ) পুনর্বাসন; জুবোচ্ছাস; দীর্ঘমেয়াদি
ঘ) গুশ্লরণ; খ্রিস্টান; আদ্যোপান্ত

15.

কোন বানানটি শুদ্ধ?

ক) অঞ্জণ
খ) স্বাক্ষর
গ) মুহুর্ত
ঘ) সমীচিন

16.

বিশুদ্ধ বানান কোনটি?

ক) নৈর্ঋত
খ) নৈবিত
গ) নৈরিত
ঘ) নেহ্রত
Note :

দক্ষিণ-পশ্চিম দিক নির্দেশক তৎসম শব্দটির শুদ্ধ ও প্রমিত বানান হলো 'নৈর্ঋত' (নৈ + র্ + ঋ + ত)।

17. কোনটি শুদ্ধ বানান?

ক) বিভীষীকা
খ) বিভীষিকা
গ) বীভীষিকা
ঘ) বিভীসিকা
Note :
বিভীষিকা শব্দের অর্থ আতঙ্ক। সঠিক বানানে ভ-এ দীর্ঘ ঈ-কার এবং মূর্ধন্য-ষ এ হ্রস্ব ই-কার হয়।

18. শুদ্ধ বাক্য কোনটি?

ক) রফিক তুমি ও আমি সিনেমা দেখতে যাব
খ) তুমি , শফিক ও আমি সিনেমা দেখতে যাব
গ) আমি শফিক ও তুমি সিনেমা দেখতে যাব
ঘ) তুমি আমি ও শফিক সিনেমা দেখতে যাব

19.

প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ শব্দ-

ক) তদ্দর্শনে
খ) আবশ্যকীয়
গ) নির্দোষ
ঘ) অধীন

20.

কোনটি শুদ্ধ বানান?

ক) ঘূর্ণমান
খ) ঘুর্নায়মান
গ) ঘুর্ণায়মান
ঘ) ঘূর্নায়মান
Note :

'ঘূর্ণমান' বানানটি শুদ্ধ।

You've reached the free limit!

You can only see 20 questions with free access.

Login to upgrade