টপিকঃ পত্র লিখন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1.

প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়?

ক) বাংলা ভাষায়
খ) অবস্থানকারী দেশের ভাষায়
গ) প্রেরকের নিজের ভাষায়
ঘ) ইংরেজি ভাষায়
Note :

আন্তর্জাতিক ডাক যোগাযোগ ব্যবস্থায় ভিনদেশে প্রেরিত চিঠির খামের ওপর প্রাপকের নাম-ঠিকানা ইংরেজি ভাষায় লিখতে হয়, যেন প্রেরক দেশ ও প্রাপক দেশ উভয় স্থানের ডাক বিভাগের কর্মীরা তা সহজে বুঝতে ও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন।

2.

ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?

ক) চার
খ) পাঁচ
গ) ছয়
ঘ) সাত
Note :

ব্যক্তিগত পত্রের প্রধান অংশ ৬টি। অংশগুলো হলো:
১. মঙ্গলসূচক শব্দ
২. স্থান ও তারিখ
৩. সম্বোধন
৪. মূল পত্রাংশ বা মূল বক্তব্য
৫. নাম-স্বাক্ষর (বা বিদায় সম্ভাষণ)
৬. শিরোনাম বা খাম

3. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-

ক) চুক্তিপত্র
খ) মানপত্র
গ) ব্যক্তিগত পত্র
ঘ) আবেদনপত্র
Note :
কোনো অভাব-অভিযোগ মোচন বা বিশেষ সুযোগ-সুবিধা লাভের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট যে আনুষ্ঠানিক ও দাপ্তরিক পত্র লেখা হয় তাকে আবেদনপত্র বলে।

4. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?

ক) চুক্তিপত্র
খ) বায়নানামা
গ) বাণিজ্যিকপত্র
ঘ) দলিলপত্র
Note :
জমিজমা বা বৈষয়িক নানা বিষয়ে সরকারি স্ট্যাম্প বা কাগজে আইনানুগভাবে যে চুক্তি বা শর্তাবলি লেখা হয় এবং যা আদালতে গ্রহণযোগ্য তাকে দলিলপত্র বলা হয়।

5. বিষয়ের স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে পত্রে-

ক) ব্যক্তিগত পত্রে
খ) সামাজিক পত্রে
গ) মানপত্রে
ঘ) বাণিজ্যিক পত্রে
Note :
বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্রে সময়ের গুরুত্ব অনেক বেশি তাই ভূমিকা না করে বিষয়ের স্পষ্ট উল্লেখ বা বিষয়বস্তু সরাসরি উপস্থাপন করা জরুরি।

6.

'পত্র' শব্দটির আভিধানিক বা ব্যবহারিক অর্থ কী?

ক) যোগাযোগ
খ) বিনিময়
গ) চিহ্ন বা স্মারক
ঘ) সংযোগ

7.

কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয় ?

ক) পূর্ণ ও স্পষ্ট ঠিকানা
খ) প্রয়োজনীয় সিলমোহর
গ) উপযুক্ত সম্ভাষণ
ঘ) সঠিক দিন তারিখ
Note :

ডাক বিভাগের নিয়ম অনুযায়ী, কোনো চিঠিপত্র যদি গ্রহণকারীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব না হয়, তবে সেটিকে 'ডেড লেটার' বা অচল চিঠি হিসেবে চিহ্নিত করা হয়। এর প্রধান কারণ হলো চিঠিতে পূর্ণ ও স্পষ্ট ঠিকানার অভাব। সঠিক ঠিকানা না থাকলে ডাকপিয়ন চিঠিটি তার গন্তব্যে পৌঁছে দিতে পারে না। সীলমোহর, সম্ভাষণ বা তারিখ গুরুত্বপূর্ণ হলেও, ঠিকানার মতো অত্যাবশ্যকীয় নয়।

8. কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?

ক) প্রেরকের ঠিকানা
খ) প্রাপকের ঠিকানা
গ) পত্রগর্ভ
ঘ) স্বাক্ষর ও তারিখ
Note :
প্রাপকের সঠিক ঠিকানা না থাকলে চিঠি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় না ফলে চিঠি লেখার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয় কারণ যোগাযোগ স্থাপন সম্ভব হয় না।

9.

চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কী?

ক) ব্যক্তিগতপত্র
খ) অভিযোগ সংক্রান্তপত্র
গ) নিমন্ত্রণপত্র
ঘ) আবেদনপত্র

10. শিরোনামের প্রধান অংশ কোনটি?

ক) ডাক টিকেট
খ) পোস্টাল কোড
গ) প্রেরকের ঠিকানা
ঘ) প্রাপকের ঠিকানা
Note :
শিরোনামের মধ্যে প্রাপকের ঠিকানা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি সঠিক না হলে ডাকবিভাগ নির্দিষ্ট গন্তব্যে চিঠি পৌঁছে দিতে পারে না।
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade